রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

র‌্যাবের লুট হওয়া অস্ত্র উদ্ধার করে হস্তান্তর করেছে নরসিংদীর সেনাবাহিনী ক্যাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৯৫ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ: গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন মডেলের ৬০ টি আগ্নেয়াস্ত্র সহ চার হাজার রাউন্ড গুলি র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। র‍্যাব-১০ এর এএসপি এম জে  সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা বারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়- ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনাবাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইন মি.মি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন ক্যাটাগরির চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।এ সময় ২৮ ই ব্যাঙ্গলে কর্মরত ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ মাহবুব, ক্যাপ্টেন রকিবুল আলম, ক্যাপ্টেন আবদুল্লা-হিল তাহমিদ সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit