শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয় ঘুরে দেখালেন তামিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে আসেন তিনি। তার আগেই বিসিবিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে তামিমকে নিয়েই বিসিবি প্রাঙ্গণ ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা।

এদিন বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পরে মাঠে প্রবেশ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

মাঠে প্রবেশের পর ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তী সময়ে একাডেমি ভবনে যান তারা।

এদিন ক্রীড়া উপদেষ্টার বিসিবিতে আসার খবরে মিরপুর শেরেবাংলায় স্টাফদের সকাল থেকেই ছিল রাজ্যের ব্যস্ততা। গণমাধ্যমকর্মীদের ভিড়ও ছিল অনেক। মাঝে বিসিবিতে আসেন তামিম ইকবালও। ক্রীড়া উপদেষ্টার আগমনের কারণেই বিসিবিতে আসা তার। তামিমের জাতীয় দলে ফেরার ব্যাপারেও এদিন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা হতে পারে।

 

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit