মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

এমপক্সের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই চা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সর্দি, কাশি দ্রুত দূর করতে এ চায়ের জুড়ি মেলা ভার। জানেন কি, সে চায়ের কথা?আয়ুর্বেদ শাস্ত্র বলছে, বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে তৈরি মশলাযুক্ত লাল চা শরীরে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। আসুন জেনে নিই , বাড়িতে এ চা তৈরির সহজ পদ্ধতি।

 
উপকরণ: আয়ুর্বেদ মশলা চা তৈরি করতে আপনার যেসব উপকরণ প্রয়োজন হবে তা হলো এলাচ ২টি, ছোট দারুচিনি ১টি, লং ২টি, গোল কালো মরিচ ২টি, গোল সাদা মরিচ ২টি, আদা ছোট ১ টুকরো, তেজপাতা ৪টি, লাল চা লিকার ১/২ চা চামচ, ১ টুকরো লেবুর রস ও ৪ টি পুদিনা পাতা।
 
যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি পাত্রে এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ পিষে নিন। আরেকটি পাত্রে আদা পিষে পেস্ট তৈরি করুন। এবার যে পাত্রে চা তৈরি করবেন তাতে চায়ের লিকার বাদে সব উপকরণ ও পানি দিয়ে চুলায় বসিয়ে দিন মাঝারি আচে। তেজপাতাগুলো ছিড়ে দিন। সব উপকরণের নির্যাস পানিতে মিশতে অপেক্ষা করুন ৫ থেকে ৭মিনিট। এ পর্যায়ে আপনি লক্ষ্য করবেন চায়ের লিকার ছাড়াই পানি হালকা লাল রং হয়ে গেছে। ঠিক এই সময়ে আধা চা চামচ লাল লিকার পানিতে যোগ করুন। মাঝারি আঁচে ১ মিনিট রেখেই নামিয়ে ফেলুন। কাপে চা ঢেলে এতে লেবুর রস ও পুদিনা পাতা দিয়ে দিন।
মনে রাখবেন, উচ্চ তাপমাত্রায় ভেষজ উপাদানের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই উচ্চ তাপমাত্রায় এই চা তৈরি করবেন না। চিনি ছাড়াই এটি পান করার অভ্যাস করুন। না পারলে চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন।
 
প্রসঙ্গত, মশলা চায়ে ব্যবহার্য সকল মসলাই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। চায়ে মসলা ব্যবহারের ফলে এটি পরিপাকে সাহায্য করে। হঠাৎ সর্দি ও কাশি প্রতিরোধেও এই চা দারুণ কাজ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit