রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের জরুরী সভা, কমিটি গঠন

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩২৯ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের জরুরী সাধারণ সভা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে প্রেস ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব। সভা শেষে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ও জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ক্লাবের সিনিয়র সদস্য জেলা বিএনপি নেতা আবদুল মান্নান, জেলা বিএনপির সাবেক সভাপতি ক্লাবের সদস্য অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, অধ্যাপক রুহুল আমীন, ম. কিবরিয়া চৌধুরী হেলিম, দিলওয়ার খান প্রমুখ। সভা শেষে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক জেলা প্রশাসক শাহেদ পারভেজ, সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম (বাংলা ভিশন), দিলওয়ার খান (দৈনিক সংগ্রাম), কবীর হোসেন চান মিয়া (মানবজমিন), পল্লব চক্রবর্তী (প্রথম আলো), আনিসুর রহমান (মাইটিভি), শামীম আহমেদ (এটিএন নিউজ)।

উল্লেখ, গত বছরের ২২ মার্চ নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়ে যায়। পরে সেসময় প্রেস ক্লাবের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার চালানোর প্রতিবাদে কর্মবিরতি ও প্রতিবাদ সভা করে কর্মরত সাংবাদিকরা। ওই বছরের ১৮ এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাবিবুর রহমানকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit