মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া নিয়ে যা জানালেন জয় শাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশি দেশ ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কথা সবার জানা। প্রায় দেড় দশক ধরে রাজনীতির অঙ্গন পেরিয়ে সে দ্বন্দ্ব পৌঁছেছে খেলার মাঠেও। ক্রিকেটে আইসিসি টুর্নামেন্টের বাইরে দুই দেশের মুখ দেখাদেখি বন্ধ। এবার আইসিসি টুর্নামেন্ট নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সূচি অনুযায়ী আগামী বছর পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারত যথারীতি বেঁকে বসেছে। সরাসরি না বললেও দীর্ঘ সময় ধরে এই ইস্যুতে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের ‘সিদ্ধান্তহীনতা’ পরিষ্কার বুঝিয়ে দেয়, পাকিস্তানে গিয়ে খেলার কোনো ইচ্ছে নেই তাদের। পাকিস্তান এরই মধ্যে ভেন্যু, গ্রুপিং এবং খসড়া সূচিও তৈরি করে ফেলেছে। কিন্তু ভারত যদি শেষ মুহূর্তে পাকিস্তানে যেতে অনীহা জানায়, তাহলে পরিস্থিতি যে বেশ ঘোলাটে হতে পারে তা বলাই বাহুল্য।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত না খেললে বড় সমস্যায় পড়তে হবে আইসিসি ও আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি)। কারণ আইসিসির বেশিরভাগ স্পন্সর ভারতীয় এবং বিশ্বে ক্রিকেটের সবচেয়ে বড় বাজারও ভারত। তাই ভারত না খেললে আর্থিকভাবে যে ক্ষতি হবে তা সামাল দেওয়ার সামর্থ্য আইসিসি বা পিসিবির আছে কিনা সেটাও একটা প্রশ্ন বটে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit