শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুর্গাপুরে দোয়া

তোবারক হোসনে খোকন
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বাদ জুম্মা পৌরশহরের বাইতুন নুর জামে মসজিদ মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাজারুল ইসলাম রিপন, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, সদস্য সচিব হারেজ গনি, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্ক, সদস্য সচিব স¤্রাট গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাড. মির্জা নজরুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক কমল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিমেল সরকার সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর নির্বাচনে জনগণ বেছে নেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। রাজপথ হয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গৌরবে অভিষিক্ত হন বেগম জিয়া। তিনবার সর্বাধিক ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় একটি সাজানো মামলার ফরমায়েশী রায়ে কারারুদ্ধ করেন শেখ হাসিনার সরকার। পুরানো কারাগারে স্যাঁতসেঁতে পরিবেশে বিনা চিকিৎসায় বন্দী রাখার ফলে বেগম জিয়া অসুস্থ হয়ে পড়েন। ২০২০ সালে করোনাকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গুলশানে ভাড়া বাসায় এনে বন্দী রাখা হয় খালেদা জিয়াকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার সুপারিশ করলেও ওই আবেদন শেখ হাসিনার সরকার নাকচ করে দেয়। আলোচনা শেষে দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit