শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

এবার আরজি করকাণ্ডে মুখ খুললেন রচনা ব্যানার্জি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : স্বাধীনতা দিবসে আরজি করকাণ্ডে বিস্তর সমালোচনা শুরু হয়েছে। রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ। তারপরও কেন চুপ তৃণমূল কংগ্রেসের হুগলির সংসদ সদস্য তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এবার প্রকাশ্যে এলেন রচনা ব্যানার্জি। সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে স্বাধীনতা দিবসে তিনি প্রশ্ন তোলেন— সত্যিই কি নারীরা স্বাধীন, তারা কি স্বাধীনভাবে ঘুরতে পারছেন? 

এ ভিডিও পোস্টে সারা ভারতের নারীদের কথাই তুলে ধরে রচনা বলেন, ‘সারা ভারতে নারীরা কি স্বাধীনভাবে ঘুরতে পারছেন? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে মণিপুর— একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। আমরা মেয়েরা কবে স্বাধীনভাবে ঘুরে বেড়াব। তিনি বলেন, কলকাতা শহরে আরজি করের এ ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভাষায় প্রকাশ করা যায় না। আমরা রাস্তায় নেমেছি। আওয়াজ তুলেছি। আমিও আপনাদের সঙ্গেই আছি। নারীরা যেভাবে পথে নেমেছেন তা ভারতবর্ষে আগে কোথাও কখনো হয়নি বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি সব নারীকে কুর্নিশ জানিয়েছেন এ অভিনেত্রী। আরজি করকাণ্ডে মৃতা চিকিৎসকের প্রতি সমবেদনা জানিয়ে হুগলির সংসদ সদস্য বলেন, যতক্ষণ না মৃতা চিকিৎসক সুবিচার পাচ্ছেন, আপনারা আওয়াজ তুলবেন। ওর বাবা–মা যাতে সুবিচার পায়। দোষী যাতে শাস্তি পায়। আমি আছি আপনাদের সঙ্গে।

তিনি আরও বলেন, তার নিজের জীবন স্বাচ্ছন্দ্যের হলেও সমাজের একটি বড় অংশের মেয়েরা যেভাবে যাতায়াত করেন, সেই নিয়ে চিন্তিত তিনি। অশ্রুসজল চোখে রচনা ব্যানার্জি বলেন, রাতে কাজ সেরে আমি গাড়ি করে বাড়ি ফিরি। তবে বহু মেয়ে ট্রেনে ঝুলতে ঝুলতে ফেরে, কেউ বাসে ফেরে, আবার কেউ ফেরে অটোতে। অনেকে অনেক কষ্ট করেন। আমি একজন বোন, একজনের মেয়ে। পুরুষ আমাকে সম্মান করবে, বিপদে পড়লে সাহায্য করবে। কিন্তু পুরুষের জাত আমাকে ছিঁড়ে খাবে, আমি চিৎকার করব, কেউ শুনবে না—তা মানা যায় কি?

ভারতের বিচারব্যবস্থা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আমাদের কঠিন একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভারতের বিচারব্যবস্থা এমন হতে হবে, যাতে কোনো পুরুষ কোনো মেয়ের দিকে কুনজরে না তাকাতে পারে। যাদের নজর খারাপ তারা পাল্টায় না। এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। সবাই একজোট হয়ে থাকুন। আপনারা ভাববেন না আমরা শিল্পী, রাজনীতির মানুষ, আমাদের মন কাঁদে না তেমন নয়। আমরা আপনাদের সঙ্গেই আছি।

এর আগে বৃহস্পতিবার কলকাতা শহর থেকে মফস্বল—সর্বত্র প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন সর্বস্তরের নারীরা। টলিউডের একটি বড় অংশ পথে নেমেছিলেন আরজি করকাণ্ডের মৃতা চিকিৎসকের ন্যায়বিচারের দাবিতে। তেমনই গত কয়েক দিন ধরেই সামাজিকমাধ্যমে খোঁজ পড়েছিল তৃণমূল কংগ্রেসে অভিনেত্রী-সংসদ সদস্যদের। সে তালিকায় ছিলেন সায়নী ঘোষ, রচনা ব্যানার্জি, জুন মাল্য, শতাব্দী রায়। কোথাও কোথাও পোস্টার পড়েছিল ‘লাপাতা লেডিস’ নামে। এ নিয়ে বিস্তর সমালোচনা হয়। রাজ্যজুড়ে যখন এমন প্রতিবাদ চলছে, তখন কেন চুপ তৃণমূল কংগ্রেসের এই সংসদ সদস্যরা? 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit