শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললেন নুসরাত জাহান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : বুধবার ( ১৪ আগস্ট) ইনস্টাগ্রাম পোস্টে নুসরাত দীর্ঘ একটি পোস্ট দেন। ওই পোস্টে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের সুবিচার চান নুসরাত। পাশাপাশি সমাজের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন তোলেন।

ইনস্টাগ্রাম পোস্টে নুসরাত লেখেন, আর জি কর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনা কিছু প্রশ্ন তুলে দিয়েছে। নারীরা কি আদৌ নিরাপদ? বেশি রাত পর্যন্ত কাজ করার অর্থই কি এই ধরনের হিংসাকে আহ্বান জানানো? সত্যিই কি আমরা স্বাধীন?
 
নুসরাত আরও লেখেন, ৭৮ তম স্বাধীনতা দিবস আমাদের সামনে। আর এর মধ্যেই পরিষ্কার হয়ে গেল কলকাতা আর ‘সিটি অফ জয়’ রইল না।
 
এরপরই ক্ষোভ প্রকাশ করে নুসরাত লেখেন, একজন কর্মরত চিকিৎসক রাতে কাজ করছিলেন। তাকে নৃশংস ভাবে ধর্ষণ ও হত্যা করা হলো। আমাদের সমাজে যে নিরাপত্তার অভাব রয়েছে তা, বুঝিয়ে দিল এই মর্মান্তিক ঘটনা।
প্রয়াত চিকিৎসকের পরিবার প্রসঙ্গে নুসরাত লেখেন, আমরা কল্পনাও করতে পারব না, ওর পরিবার এই ঘটনা জানতে পেরে কতটা যন্ত্রণা পেয়েছে। আমি এই ঘটনার বিচার চাই। যারা প্রশাসনে বা ক্ষমতায় রয়েছেন, তাদের প্রত্যেককে আমি এই ঘটনার বিরুদ্ধে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেয়ার অনুরোধ করব। এই নৃশংস ঘটনার আমি তীব্র নিন্দা জানাই। সকলের জন্য সুরক্ষিত পরিবার গড়ে তোলার সময় এসেছে।
 
প্রসঙ্গত, আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন প্রসঙ্গে  প্রাক্তন সাংসদ নুসরাত এতদিন চুপ ছিলেন। তাই নীরবতা ভেঙে এ ন্যাক্কারজনক ঘটনায় সরব হওয়ায় পর সমালোচনার শিকারও হতে হয় অভিনেত্রীকে।  

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit