মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

আশুলিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৭২ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দোষীদের বিচারের দাবিতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়ায় বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি করেছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর, ঢাকা-আরিচা ও নবীনগর-কবিরপুর মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে এই অবস্থান কর্মসূচি নেন তারা। এসময় মহাসড়কজুড়ে মোটরসাইকেল শোডাউন করতে দেখা গেছে। এসব অবস্থান কর্মসূচিতে যোগ দেন ঢাকা-১৯ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। 
এদিকে ইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরকারের নেতৃত্বে নরসিংহপুর এলাকায় অবস্থান নেন সভাপতি আব্দুল হাই আল হাদি, সাংগঠনিক সম্পাদক, মনির হোসেন মোল্লা ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক এসএম কিসমত আলী। 
অন্যদিকে, ধামসোনা ইউনিয়ন বিএনপি নেতা মোঃ বাবুল হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন মুন্সী,  সংগঠনটির যুগ্ম-সম্পাদক দেওয়ান মাসুদুর রহমান, যুগ্ম-আহবায়ক মোঃ সানোয়ার হোসেন, ঢাকা জেলা ছাত্র দলের সদস্য মোঃ রাশেদুল ইসলাম ভূঁইয়া ও ধামসোনা ইউনিয়ন যুবদল নেতা মোঃ নাঈম ইউনিক এলাকায় অবস্থান নেন।
এছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, ছাত্র-জনতার জন্যই বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীনতা লাভ করেছে। তবে, এই স্বাধীনতা অর্জণ করতে গিয়ে অকালে ঝড়ে গেছে অসংখ্য তাজা প্রাণ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই হত্যাযজ্ঞ চালানো হয়। এজন্য শেখ হাসিনাসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। এছাড়া এই অঞ্চলে কোন প্রকার নাশকতা যেন না ঘটতে পারে, এই জন্য তিনি নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখার আহবানও জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit