শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ  মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নওগাঁয় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ক্যামেরার চোখে রাঙামাটি শহর, অপরাধ-অসঙ্গতি শনাক্তে পুলিশের বিশেষ নজরদারি ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

মেয়েকে আন্দোলনে যাওয়ার অনুমতি দিয়েছিলেন মাশরাফি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View

স্পোর্টস ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশ যখন উত্তাল। প্রতিদিনই বাড়ছিল নিহতের সংখ্যা; তখন ছাত্র ও সাধারণ মানুষের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছিল যে, দেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এর পক্ষে দাঁড়াবেন। কিন্তু সে সময় কোনো কথা বলেননি তিনি। যা হতবাক করেছে তার ভক্ত ও সাধারণ ক্রীড়া প্রেমীদের। 

তবে এই আন্দোলনে রাজনৈতিক কারণে চুপ থাকলেও তার যে সমর্থন ছিল সেটা স্বীকার করেছেন মাশরাফি। সেই সঙ্গে এটাও জানিয়েছেন, নিজে আন্দোলনে সমর্থন জানাতে না পারলেও মেয়ে হুমায়রাকে আন্দোলনে যোগ দিতে উৎসাহ দিয়েছিলেন তিনি।

হুমায়রার আন্দোলনে যোগ দেওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রাম ব্যবহার করে। আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না, ওকেও ফলো করতাম না। আমাকে আমার এক ছোট ভাই জানাল যে, হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু দিচ্ছে বা শেয়ার করছে। ১৭ জুলাই থেকেই দিচ্ছে।’

মাশরাফি আরও বলেন, ‘আমি ওকে জিজ্ঞেস করলাম। ও বলল, হ্যাঁ, আমি এসব দিচ্ছি। তোমার কি আপত্তি আছে?’ আমি বললাম, না, আমার সমস্যা নেই। তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো। আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে, এটা কখনো চাইনি।’

ব্যক্তিগতভাবে আন্দেলনে অংশ না নেওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘শুধু আমি নই, আমার মনে হয়, এই আন্দোলন নিয়ে যারা কিছু লিখতে বা করতে পারেনি, তাদের সবাইকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নিজের পরিবার, বন্ধু-বান্ধব বা ঘনিষ্ঠজনদের কাছে। আমি আমার অবস্থান বলেছি। কেউ একমত হয়েছে, কেউ হয়নি।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit