শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাপার বাবলার সৌজন্য স্বাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের  সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির একাংশের সিনিয়র কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। এসময় বাবলার সঙ্গে ছিলেন এরশাদ সরকারের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় আবু হোসেন বাবলা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টামণ্ডলীর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, ড. ইউনূস সাহেবের মতো বিশ্বনন্দিত একজন ব্যক্তিত্বকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করায় বাংলাদেশের ভাবমূর্তি যেমন বিশ্ব দরবারে অনেক গুণ বেড়ে গেছে, তেমনি সংকট কাটিয়ে দেশও  অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে উপদেষ্টা হিসেবে অন্তবর্তীকালীন সরকারে স্থান দেওয়াকে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বাবলা বলেন, এর মধ্যদিয়ে আমাদের মেধাবী সন্তানরা তাদের মেধা দিয়ে দেশকে নেতৃত্ব দিয়ে অনেক দূর নিয়ে যেতে পারবে। 

এই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবলা বলেন, পার্টি কিছু বিষয় নিয়ে আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি। এছাড়া দলীয় বিভিন্ন বিষয় আমরা তাকে অবহিত করেছি। তিনি আমাদের সব কথা শুনেছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।  

উল্লেখ্য, গত ৩ আগস্ট পারিবারিক সফরে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে দিল্লী যান তিনি, গত ১১ আগস্ট রাতে দেশে ফিরেন তারা।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit