রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপজ্জনক বায়ুদূষণ, মালয়েশিয়ায় জরুরি অবস্থা: বন্ধ ৬৪৭ স্কুল সামাজিক মাধ্যমে সরকারি খবর প্রকাশে নিষেধাজ্ঞা তুলল ইরান বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি

মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধি-নিষেধ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৬১ Time View

ডেস্কনিউজঃ রাত পোহালেই হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬। এ ছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরপুর স্টেডিয়ামে।

তাই এই ৪ দিন মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-সংলগ্ন প্রশিকা সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকবে।
শনিবার (৬ জুন) এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জুন বাংলাদেশ-অস্ট্রেলিয়া অনুশীলন ম্যাচ ও বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে উল্লেখিত তারিখগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন প্রশিকা সড়ক যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।

ডিএমপি কমিশনার, নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে। মিরপুর-১ অভিমুখে চলাচলকারী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং-শিয়ালবাড়ী ক্রসিং-রাইনখোলা-ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ এলাকায় চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার।

কিউএনবি/বিপুল/০৬.০৬.২০২৬/রাত ৮.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit