রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ গুতেরেসের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

আজ মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিব বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের পূর্ণ সম্মানের আহ্বান জানিয়েছেন।

মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় শান্তি ফিরিয়ে আনা এবং বাংলাদেশে সংসদ নির্বাচনের আয়োজনের প্রচেষ্টাকে মহাসচিব স্বাগত জানিয়েছেন।’

গুতেরেস আগামী সপ্তাহগুলোতে দেশটি এগিয়ে যাওয়ার সাথে সাথে নারী, যুবক এবং সারাদেশের জনগণের পাশাপাশি সংখ্যালঘুদের কথাবিবেচনা করে অন্তর্ভূক্তিমূলক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

গুতেরেস সহিংসতার সমস্ত কর্মকাণ্ডের পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit