সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

গাজায় বাইডেনের যুদ্ধবিরতি পরিকল্পনার বাস্তবায়ন চায় হামাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (১২ আগস্ট) এক বিবৃতিতে হামাস হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দখলদার বাহিনীর সঙ্গে এখন আলোচনার অর্থ হলো গাজায় তাদেরকে আরও বেশি দিন থাকার সুযোগ দেয়া। আমরা আর কোনো আলোচনায় যেতে ইচ্ছুক নই। গত ২ জুন জাতিসংঘের সমর্থনে জো বাইডেন যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, আমরা সেটির বাস্তবায়ন চাই।’

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করে আসছে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার। সম্প্রতি হামাস এবং ইসরাইল প্রতিনিধিদের জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন তারা। সেই বৈঠকের দিন হিসেবে ১৫ আগস্টকে নির্ধারণ করা হয়েছে।
 
গত ৯ আগস্ট এ প্রসঙ্গে এক যৌথ বিবৃতিতে হামাস এবং ইসরাইলের উদ্দেশে তিন দেশের প্রতিনিধিরা বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তির একটি ফ্রেমওয়ার্ক গঠিত হয়েছে, তবে এর বিস্তারিত রূপ এবং প্রয়োজনীয় শর্তগুলো এখনো সম্পূর্ণ হয়নি। চুক্তিটি সম্পূর্ণ করতে হলে দু’পক্ষের আলোচনায় বসা প্রয়োজন।’  
 
সেসময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বলেছিলেন, ইসরাইলের প্রতিনিধিরা সেই বৈঠকে হাজির থাকবেন। তবে হামাস তখন কোনো প্রতিক্রিয়া জানায়নি। আজকের এই বিবৃতির মা্ধ্যমে এ ইস্যুতে নিজেদের প্রতিক্রিয়া জানাল গোষ্ঠীটি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit