শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

নিজেকে কেন ‘বানর’ বললেন শাহরুখ?

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখ খান। যাকে পর্দায় দেখার জন্য প্রতিটা পলকে মরিয়া থাকেন ভক্তরা। বলিউডের একমাত্র রোম্যান্টিক হিরো, যিনি ৬০-এর দরজায় এসেও প্রাসঙ্গিক। শাহরুখ খান এবার নিজেকে নিয়ে এক মজার মন্তব্য করেছেন। ১০ অগাস্ট লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য পার্দো আলা ক্যারিয়েরা অ্যাওয়ার্ড পান শাহরুখ। বর্তমানে সেই ছবি ছড়িয়ে রয়েছে সর্বত্র। শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি। তারই মাঝে এবার ভাইরাল তার মন্তব্য। এবার নিজেকে ‘বানর’ বলে বসলেন শাহরুখ।

সম্প্রতি শাহরুখ খান স্টারডম প্রসঙ্গে মুখ খোলেন। তিনি বলেন, ‘আমি এমন এক জায়গা থেকে উঠে আসা ব্যক্তি, সেখানে দাঁড়িয়ে যদি আমি মানুষের কাছে পৌঁছতে পারি, সেটাই আমার জন্য অনেক। আমি স্টারডম কখনও বুঝতেই পারি না। আমি শুধু আনন্দ দিতে চাই। আমি বানরের মতো। আপনার জন্য আমি সব কিছু করতে পারি। মানুষ যখন তা পছন্দ করেন, আমি তাতেই খুশি হই। প্রত্যেকের একটা জীবন আছে। কিন্তু আমায় ভালোবাসার জন্য তারা সব করে নেন। স্টারডম এটারই সঙ্গে পাওয়া।’

এখানেই শেষ নয়, শাহরুখ আরও বলেন, ‘তারকাখ্যাতি জরুরি নয়। আমি এটাকে শ্রদ্ধা করি। আমি সবাইকে বলি এটাকে আমি চায়ের মতো পান করি। আমার বোঝার কিংবা অধিকার বোধ করার কিছু নেই। যেদিন আমি আনন্দ দিতে পারব না, সেদিন আমি কারও জন্য কিছুই থাকব না। আমি স্টার হওয়ার চেষ্টা করি না। আমি আমার মতো থাকার চেষ্টা করি, পর্দার সামনে ও পিছনে।’

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit