বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

সেনাবাহিনীর অভিযানদুর্গাপুরে ভারতীয় চিনি সহ আটক চার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৫ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযানে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ ৪ জন চোরাকারীকে আটক করা হয়েছে। রবিবার রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের আত্রাখালী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই চিনি আটক করেন সেনা সদস্যরা।

নেত্রকোনার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে‘র মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম রবিবার গভীর রাতে দুর্গাপুর উপজেলা আত্রাখালী এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বস্তা ভারতীয় চিনি সহ ৪ চোরাকারবারিকে আটক করা হয়। আটককৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা।

সোমবার দুপুরে আটকৃত চিনি ও চোরাকারীদের ৩১ বিজিবি‘র নিকট হস্তান্তর করেন সেনাবাহিনী। তবে ওই এলাকার চিনি ও মাদক চোরাকারবারিদের সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেফতার করার জন্য আটককৃত চোরাকারবারিদের নাম প্রকাশ করেনি সেনাবাহিনী।

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit