মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

কানাডায় উড়াল দিলেন ববিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : প্রতিবছর নিজের জন্মদিনটা ছেলের কাছে পালন করেন এই অভিনেত্রী। তবে এবারের জন্মদিনটা ছেলের কাছে যেতে পারেননি অসুস্থতার কারণে। এর আগে ববিতা জানিয়েছিলেন, সুস্থ হলেই কানাডায় পাড়ি দেবেন তিনি। এর মাঝে দেশের পরিস্থিতিও অস্থিতিশীল হয়ে ওঠে। ফলে কিছুদিন সময় নিয়ে অবশেষে উড়াল দিলেন খ্যাতিমান এই অভিনেত্রী।

জানা গেছে, কানাডায় বসবাস করছেন ববিতার পুত্র অনিক। সেখানেই ছেলের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন নায়িকা। শুক্রবার রাতে ছিল তার ফ্লাইট। যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন, ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। কানাডার উদ্দেশে রওনা হলাম। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন।
 
দেশের কোটা আন্দোলন যখন তুঙ্গে তখন গত ১৮ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ববিতা। এ প্রসঙ্গে চম্পা বলেছিলেন, একদিকে দেশের সার্বিক অবস্থা ভালো না আর অন্যদিকে আপা করোনায় আক্রান্ত। আমরা প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। পরে বড় আপার (অভিনেত্রী সুচন্দা) সাথে কথা বলে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়া হয়। চারদিন চিকিৎসা শেষে আপার করোনা নেগেটিভ হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit