রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ

দুর্গাপুরে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৮৮ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছে। চাল থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বাজারে যথাযথ কাঁচা তরকারি না থাকার কারনে দিন দিন বেড়েই চলেছে সবজির দাম। এরই প্রেক্ষিতে স্থানীয় বাজারগুলোতে মনিটরিং শুরু করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকেই ছাত্রসমাজ দুর্গাপুর উপজেলা শাখার ছাত্ররা এ মনিটরিংয় অংশ নেয়।

এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়িয়ে বিক্রি করছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর দাম অন্য জায়গার বাজার গুলোতে কম থাকলেও দুর্গাপুরের বিভিন্ন হাট-বাজারে এখনো বেশি দামে বিক্রি হচ্ছে এমন খবরে এ উদ্দ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা।

বাজারের ভোক্তারা শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাধারণ ক্রেতা এক ক্রেতা রুহুল আমীন জানান, শিক্ষার্থীদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের এই উদ্যোগ আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষনীয় হয়ে থাকবে। তাদের এ ধরনের কার্যক্রম দেখে আমরা মুগ্ধ। পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণ, মন্দির পাহারা দেওয়া, এবং আজকের বাজার মনিটরিং কার্যক্রম দেখে আমারা বেশ খুশি হয়েছি। আমরা এমন উদ্যোমী শিক্ষার্থীদের নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে, রাতুল খান রুদ্র, খাইরুল আফ্রেদী, আব্দুল মোমেন, হিরা আব্বাসী, মোঃ রাজু আহমেদ, সাব্বির আহমেদ, জহিরুল ইসলাম, শেখ সাব্বির, তাজনিন জাহান পুন্য, দিনাত জাহান সেতু, খালিদ মাসুদ, রিসাদ হাসান, আসিফ ইকবাল সামি, বাইজিদ হাসান ঝলক, আরিয়ান রাসেল, রিয়াদ হাসান, মিজান তালুকদার, মইনুল ইসলাম শাওন উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit