শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বাগদান সারলেন নাগা চৈতন্য ও শোভিতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : বাগদান সারলেন ভারতীয় অভিনেতা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। সম্পর্ক নিয়ে বহু দিন ধরে জল্পনা চললেও দু’জনেই মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে প্রকাশ্যে এল তাদের বাগদান পরবর্তী প্রথম ছবি।

নাগা চৈতন্যের বাবা নাগার্জুন আক্কিকেনি সমাজমাধ্যমে পোস্ট করেন ছেলের বাগদান নিয়ে। তিনি লেখেন ‘শোভিতা ধুলিপালার সঙ্গে আমাদের ছেলে নাগা চৈতন্যের বাগদানের খবর দিতে পেরে আমি খুবই আনন্দিত। সকাল ৯.৪২ মিনিটে ওদের বাগদান সম্পন্ন হয়েছে। আমাদের পরিবারে শোভিতাকে স্বাগত জানাতে পেরে আমরা খুবই খুশি। যুগলকে অনেক শুভেচ্ছা। সারা জীবন ওদের জীবনে ভালোবাসা ও সুখ ভরে থাকুক। ঈশ্বর ওদের মঙ্গল করুন।’

উল্লেখ্য, ২০২১-এ অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা। দীর্ঘ চার বছরের দাম্পত্য ছিল তাদের। কিন্তু তার মধ্যেই শুরু হয় জটিলতা। তাই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা। যদিও, তখন নাগা বা শোভিতা কেউই সম্পর্ক নিশ্চিত করেননি।

তারকা জুটি একসঙ্গে ইউরোপ বেড়াতে গিয়েছিলেন বলে জানা যায়। সেখান থেকে একটি ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল। দেখা গেছিল, নাগা ও শোভিতা ওয়াইন চেখে দেখার এক অনুষ্ঠান উপভোগ করছেন। সেখান থেকেই তাদের সম্পর্কের জল্পনা ঘনীভূত হতে থাকে।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৪,/রাত ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit