শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

টেইলর সুইফটের কনসার্ট ও পাকিস্তানি জঙ্গি হামলা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বিশ্ব সঙ্গীতের এক নম্বর শিল্পী বলা হয় টেইলর সুইফটকে। এই তারকার কনসার্ট যেন সম্প্রতি এক একটি উৎসবে পরিণত হয়েছে। গত মাসেই তার কনসার্টের চিত্র রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মিউনিখের অলিম্পিক স্টেডিয়ামের সেই কনসার্টে পুরো মিলনায়নে ছিলো না তিল ধরানোর জায়গা। ভেন্যুতে গান শুনেছে ৭৪ হাজার লোক।

আর সুইফটকে সরাসরি শোনার লোভ সামলাতে না পেরে ভেন্যুর বাইরে জমা হয় আরও অর্ধ লক্ষ লোক। রাস্তায় জায়গা না পেয়ে তারা উঠে পড়ে নিকটবর্তী অলিম্পিক পাহাড়ের চূড়ায়! পাহাড়ের চূড়া থেকে অলিম্পিক স্টেডিয়ামের ভেতরটা দেখা যায়। চূড়ায় জায়গা না পেয়ে অনেকে পাহাড়ের খাঁজে খাঁজে বসে পড়েছিলেন। টিকিট ছাড়াই খুব কাছ থেকে সুইফটের পারফরমেন্স দেখার সুযোগটা কাজে লাগিয়েছেন তারা।

অলিম্পিক স্টেডিয়ামের বাইরে সুইফটের কনসার্ট দেখতে পাহাড়ে উঠে পড়ে হাজার হাজার দর্শক


এই গায়িকার পরবর্তী কনসার্ট ছিলো অস্ট্রিয়ায়। কিন্তু জঙ্গি হামলার আশঙ্কায় নিরাপত্তাজনিত কারণে অস্ট্রিয়ায় মার্কিন পপতারকা টেইলর সুইফটের তিনটি কনসার্ট বাতিল হয়েছে। আজ, কাল ও পরশু এই তিনটি কনসার্ট হওয়ার কথা ছিল। অস্ট্রিয়ায় টেইলর সুইফটের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ব্যারাকুডা মিউজিক শোগুলো বাতিলের খবর জানিয়েছে। গতকাল বুধবার অনলাইনে পোস্ট করে সংস্থাটি এই খবর জানায়।

পপ তারকা টেইলর সুইফট


ভিয়েনায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ‘আইএসের প্রতি সহানুভূতিশীল’ এক ১৯ বছর বয়সী অস্ট্রিয়ার নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলের তেরনিৎজ থেকে তাকে আটক করা হয়। তার বাড়িতে বিস্ফোরক ও রাসায়নিক উপকরণ পাওয়া গেছে। অপর ব্যক্তিকে ভিয়েনায় গ্রেপ্তার করা হয়।’ ব্যারাকুডা মিউজিক জানিয়েছে, আগামী ১০ কর্মদিবসের মধ্যে টিকিটের মূল্য ক্রেতাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit