রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

বর্ষায় চুল পড়া বন্ধ করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্ষাকালে বেশি চুল পড়ে। এ কথা কেউ অস্বীকার করতে পারবে না। যতই ভালো মানের শ্যাম্পু-তেল ব্যবহার করুন না কেন, বৃষ্টিতে চুল নষ্ট হবেই। তবে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে এ সমস্যা এড়ানো যাবে।

অ্যালোভেরার মধ্যে প্রোটিন, অ্যামিনো এসিড, স্যালিসিলিক এসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও স্যাপোনিনের মতো প্রয়োজনীয় উপাদান রয়েছে। এসব উপাদান চুলে পুষ্টি জোগায়, চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি রুক্ষ ও ক্ষতিগ্রস্ত চুল পুনরুদ্ধারে সাহায্য করে।

কিভাবে বাড়িতে অ্যালোভেরার তেল তৈরি করবেন

একটি পাত্রে এক কাপ আমন্ড অয়েল নিয়ে কম আঁচে চুলায় বসান। অ্যালোভেরার জেল আগে থেকে ফাটিয়ে রাখবেন। তেল ফুটতে শুরু করলে অ্যালোভেরার জেল দিয়ে দিন। কয়েক মিনিট মিশ্রণটি ফোটানোর পর এতে রোজমেরির পাতা মিশিয়ে দিন। মিশ্রণটি পাঁচ মিনিট কম আঁচে রেখে ফুটিয়ে নিন। এরপর ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার কাচের শিশির ওপর সুতির কাপড় রেখে অ্যালোভেরার তেলটা ছেঁকে নিন। একদম শেষে শিশিতে যোগ করুন ৮-১০ ফোঁটা রোজমেরির এসেনশিয়াল অয়েল। তৈরি হয়ে গেল অ্যালোভেরার তেল।

যেভাবে ব্যবহার করবেন অ্যালোভেরার তেল

গোসলের ৩০ মিনিট আগে মাথার তালু ও চুলে ভালো করে অ্যালোভেরার তেল লাগিয়ে নিন। তারপর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন হোমমেইড এই অ্যালোভেরার তেল। এতেই পাবেন মনের মতো সুন্দর চুল।

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit