শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মশা দমনে ছয় লাখ ‘বিশেষ’ মশা ছাড়বে যুক্তরাষ্ট্র সৌদি আরব-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরানের কড়া বার্তা চিকিৎসা নিয়ে বের হতেই হাসপাতালের ছাদ ধসে আহত নারী, সিসিটিভিতে ভয়াবহ দৃশ্য সশস্ত্র আক্রমণ প্রতিরোধে সৌদি আরবের সঙ্গে পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড শেষ ওভারের নাটকে ৫ হাজারতম ওয়ানডেতে স্কটল্যান্ডের রোমাঞ্চকর জয় সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভ নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল দুর্বৃত্তের হামলায় উগান্ডার তারকা ফুটবলারের মৃত্যু টাকার জন্য ‌‘সি-গ্রেড’ সিনেমায় অভিনয়, অনুশোচনা থাকলেও আক্ষেপ নেই অভিনেত্রীর

ভোলায় বাজার নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৮আগস্ট) দিনভর শিক্ষার্থীদের একদল জেলা শহরের সড়কে যানচলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। আরেক দল দোকানে দোকানে ঘুরে সঠিক দামে পণ্য বেচাকেনা নিশ্চিত করছে। বিষয়টি ক্রেতা-বিক্রেতা সকলের কাছে নতুন হলেও সবাই স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের এমন উদ্যোগকে। যে যার অবস্থান থেকে সহযোগিতাও করতে দেখা গেছে।

বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে একদল শিক্ষার্থীকে শহরের কাচাঁবাজার, মাছ ও মাংস বাজার, পাইকারি ও খুচরা পণ্য বিক্রির দোকানগুলো ঘুরে ঘুরে বেচাকেনার তদারকি করতে দেখা যায়। এসময় শিক্ষার্থীরা মহাজনের দোকান থেকে পাইকারি বিক্রির রশিদ সংগ্রহ করে খুচরা বিক্রেতাদের সেই অনুযায়ী মালামাল বিক্রি করতে বাধ্য করেন। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি না করতে দোকানিদের সর্তকও করেন তারা।

এছাড়া চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে দ্বিতীয় দিনের মতো সড়কে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। শহরের সদর রোড, বাংলাস্কুল মোড়, যুগরগোল, ইলিশা সড়ক, কালিবাড়ির মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচল করতে নির্দেশনা দিয়েছেন স্বেচ্ছাসেবীরা। গাড়ি নিয়ে রাস্তায় নামা চালকরা শিক্ষার্থীদের নির্দেশনা অনুযায়ী সড়কে চলাচল করেছেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit