রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি: ইরান মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা! অপ্রতিমের মতো পরিণতি যেন আপনার-আমার সন্তানের না হয়: রাশেদ ‘আমি ফাঁসি চাই না, দেশটা তলিয়ে যাক’- অপ্রতিমের মায়ের আর্তনাদ রাজার ব্যাটে জিম্বাবুয়ের চ্যালেঞ্জিং স্কোর জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ব্রিটেনে শেখ হাসিনার আশ্রয় পাওয়া নিয়ে যা জানা যাচ্ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনাকে ব্রিটেনের আশ্রয় দেওয়ার বিষয়টি এখনো স্পষ্ট নয়। কয়েকটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, তিনি ব্রিটেনে আশ্রয় চেয়েছেন। কিন্তু এখনো সেখান থেকে সবুজ সংকেত মেলেনি। আপাতত ভারতে রয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। 

সে দেশের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তিনি যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে এই তথ্য পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। অন্যদিকে সম্প্রতি ব্রিটেনে ক্ষমতায় এসেছে লেবার পার্টি।

পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতেই পৌঁছান শেখ হাসিনা। আপাতত তাকে ভারত আশ্রয় দিয়েছে। আত্মস্থ হতে কিছুদিন তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদল বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হাসিনার পরবর্তী পরিকল্পনা কী, তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সঙ্গে সঙ্গে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে দেশ ছেড়েছেন বোন রেহানাও। তাদের বিমান নেমেছিল উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, সেখানেই রাত কাটিয়েছেন হাসিনা। তারপর গেছেন দিল্লিতে। হাসিনার বোনের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। রেহানার মেয়ে ব্রিটেনের সংসদ সদস্যও বটে। তার পক্ষে ব্রিটেনে পৌঁছনোয় অসুবিধা হওয়ার কথা নয়। তবে সবুজ সংকেত আসেনি হাসিনার কাছে। তাকে দিল্লিতে রেখে রেহানা ব্রিটেনে চলে যেতে পারেন বলেও দাবি করছে কয়েকটি অসমর্থিত সূত্র।

এদিকে হাসিনাকে আশ্রয় দেওয়া হবে কি না, তা নিয়ে এখনো সরকারিভাবে কিছু জানায়নি ব্রিটেন। তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছে স্টারমার সরকার। একটি বিবৃতিতে ব্রিটেন জানিয়েছে, তারা গত কয়েক দিনে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক উত্থানের ঘটনার ‘নিরপেক্ষ তদন্ত’ চায়। তারা এ-ও চায়, ওই তদন্ত হোক জাতিসংঘের নেতৃত্বে, স্বাধীনভাবে। যদিও দীর্ঘ ওই বিবৃতিতে শেখ হাসিনার নাম একটিবারও উল্লেখ করেনি তারা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit