বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম

শহীদ মিনারে তিল ধারণের ঠাঁই নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার পর থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে থাকেন। দুপুর আড়াইটার পর বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা।

সরেজমিন দেখা যায়, আইডিয়াল কলেজ, কবি নজরুল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে জড়ো হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে ’৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা’ ব্যানারে শতাধিক মানুষ ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন। এছাড়া অসংখ্য রিকশাচালককে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

 

শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে স্লোগান দিচ্ছেন রিকশাচালকরা। ছবি: সময় সংবাদ

সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শিক্ষার্থীদের জমায়েত। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে পড়েনি। এদিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জড়ো হয়ে পরে শহীদ মিনারে যান সংগীতশিল্পীরা। সেখানেই তারা সংহতি জানান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে। বিকেল ৩টার দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ স্লোগানকে সামনে রেখে জড়ো হন তারা। এ সময় সবাই আলোচিত তরুণ র‍্যাপার হান্নানকে গ্রেফতারেরও নিন্দা জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit