মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরায় পতাকা হাতে শিক্ষার্থী-অভিভাবকরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : চলমান আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে রাজধানীর উত্তরায় জাতীয় পতাকা হাতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী ও অভিভাবক সমাজ।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উত্তরার বিএনএস সেন্টার সংলগ্ন ৭ নম্বর সেক্টরের ৮নং রোডের সামনে অবস্থান করেন তারা। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী-অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

তারা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকারের অবস্থান ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানান।

কর্মসূচিতে নিজ সন্তানের জীবনের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করে এক অভিভাবক বলেন, আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি আমাদের সন্তানদের বুকে আমরা দেখতে চাই না। আর একটি গুলিও যেন পুলিশ না চালায়। পরিস্থিতি এমন যে, এখন আমরা আর ঘরে বসে থাকতে পারি না।

উপস্থিত সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এক নারী অভিভাবক বলেন, সরকার যা করছে সেটা আমরা মেনে নিতে পারি না। আমি যদি সরকারের সমালোচনা করি তখন যদি আমাকে রাজাকারের ট্যাগ পেতে হয় কিংবা জামাত-বিএনপির ট্যাগ নিতে হয় এটা আমি মানব না।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক অভিভাবক জানায়, সরকার মানুষের পালস বুঝে না। মানুষ কী চায়? কথায় কথায় মানুষকে রাজাকার, বিএনপি-জামাত ট্যাগ দিয়ে দেবে- এসব মানুষ আর সহ্য করবে না। মানুষ এগুলো আর মানতে চায় না। আমার মত প্রকাশের স্বাধীনতা আছে। আমি খারাপকে, সাদাকে সাদা-কালোকে কালো বলতে চাই।

মায়ের সঙ্গে কর্মসূচিতে আসা ইস্পিতা নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষক-অভিভাবকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। একটা বাচ্চার মাথায় গুলি করে মেরে ফেলা হয়েছে। আমি এখনও মা হইনি তবে আমি শিশুদের মৃত্যু সহ্য করতে পারি না। কারণ আমি মানুষ। ফিলিস্তিনের যেই অবস্থা, আমি চাই না আমার দেশের সেই সিচুয়েশন হোক।

এসময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা রাস্তার উপর দাঁড়িয়ে সমস্বরে জাতীয় সংগীত পাঠ করেন।

 

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit