শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন ২০৩০ সালের মধ্যে গ্যাসের ঘাটতি শূন্যে নামানোর লক্ষ্য: জ্বালানি প্রতিমন্ত্রী আল্লু অর্জুনের ‘রাকা’ নিয়ে রহস্য বাড়াল টিজার, বিশ্বজয়ের ইঙ্গিত কুবি শিক্ষিকার ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে সন্দেহজনক তুহিন আটক ডাকাতি করতে এসে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ বডি শেমিংয়ের শিকার ক্যাটরিনাকে হৃতিক রোশানের নীরব সমর্থন ফিফা থেকে অর্থ ভাগের সম্ভাবনা, পেতে পারে বাংলাদেশও দেশের তরুণ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে : গর্ভনর

১ যুগ পর ধোনি-যোগিন্দরের দেখা, ফিরে এল ২০০৭ ফাইনালের স্মৃতি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক  : ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে পড়লে স্মৃতির মানসপটে উঁকি দেয় প্রথম কোন বিষয়টা? ফাইনালে যোগিন্দর শর্মার বলে মিসবাহ-উল-হকের ওই স্কুপ তালিকার প্রথম দিকেই থাকার কথা। 

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে প্রায় ১ যুগ পর দেখা হল সেই যোগিন্দর শর্মার। ২০০৭ সালে এই ধোনির অধীনেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত।  পাকিস্তানের বিপক্ষে ফাইনালের নাটকীয় ম্যাচে শেষ ওভারে বল হাতে জয় এনে দিয়েছিলেন যোগিন্দর। এরপর কিছু সময় দুইজনের দেখা হলেও মাঝখানে কেটে গেছে ১২ বছর।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ভারতীয় ক্রিকেটের অন্যতম ঐতিহাসিক মুহূর্ত। আর সেই মুহুর্তের স্মৃতিকে পুনরুজ্জীবিত করেছেন ধোনি আর যোগিন্দর। বর্তমানে ভারতীয় পুলিশে কর্মরত রয়েছেন এই সাবেক ভারতীয় পেসার।  

শুক্রবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ধোনির সাথে বেশকিছু হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন যোগিন্দর। যেখানে তিনি লিখেছেন, ‘অনেকদিন পর মাহির (ধোনির) সাথে দেখা করে ভালো লাগলো। আজ প্রায় ১২ বছর পর তোমার সাথে দেখা করার মজাই আলাদা ছিল’।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। গৌতম গম্ভীরের ৭৫ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৫৭ রান করে ভারত।  রান তাড়ায় শেষ ওভারে মাত্র ৫ রানে হেরে যায় পাকিস্তান।  

ওই ম্যাচের শেষ ওভার করতে যোগিন্দরের হাতে বল তুলে দেন তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দুর্দান্ত ব্যাটিং করা মিসবাহ-উল-হকের বিপক্ষে স্নায়ুর লড়াইয়ে শেষপর্যন্ত দলকে জয় এনে দেন যোগিন্দর।

ভারতের জার্সিতে যোগিন্দর ওয়ানডে খেলেছেন মোটে ৪ ওয়ানডে।  শিকার করেছেন ১ উইকেট। টি-টোয়েন্টিতে সমান ম্যাচ খেলে পেয়েছেন ৪ উইকেট।  এছাড়া চেন্নাই এবং গুজরাটের হয়ে আইপিএলে খেলেছেন ১৬ ম্যাচ।

 

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit