রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

ফুলবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নানা শ্রেণি পেশার মানুষ বৃষ্টিতে ভিজে অবস্থান

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৬৭ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনের ডাকা কর্মসূচি ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার ফুলবাড়ী সহ আশেপাশের উপজেলার নানা শ্রেণি পেশার মানুষেরাও পিছিয়ে নেই। গতকাল শনিবার সকাল ১০টায় নিমতলা মোড় থেকে লাল ফিতা পরে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে নিমতলা মোড়ে এসে শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ অবস্থান নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এসে তারা বলেন “আপনারা জানেন আমরা কোন ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির এই জন্য এই আন্দোলন। কী অপরাধ ছিল আমাদের ভাইদের? সাংবিধানিক আধিকার চাওয়াটি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইকে হত্য করা হলো? আমরা এর জবাব জানি না। কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলন থামাব না। ৫২ ভাষা আন্দোলনে এত শহীদ হয়নি, যা ২৪ এর আন্দোলনে হয়েছে। আমরা আর্ন্তজাতিকভাবে এই হত্যার বিচার চাই। যারা আহত ও পঙ্গু হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদেরকে বাঁচানোর জন্য বৃত্তবানদের এগিয়ে আসার আহব্বান যানাচ্ছি। যে সকল আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষার্থী সহ নিরীহ মানুষের উপর গুলি চালিয়েছে তাদেরকে খুজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।

মিছিলে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, দীর্ঘদিন ধরে দেশে যে অস্থিরতা চলছে, তারই পরিপেক্ষিতে আজকে আমরা এই কর্মসূচি পালন করছি। আমাদের যে ভাইরা হত্যার শিক্ষার হয়েছে তার বিরুদ্ধে আমরা সহ সারা দেশের মানুষরা সোচ্ছার আছি। সাধারণ নাগরিক আমাদের সঙ্গে একাত্ম হয়েছে। যতদিন আমাদের দাবি পূরণ না হয়, আমরা কর্মসূচি চালিয়ে যাব।


কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit