শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মিরপুর ডিওএইচএসে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা-পরিবারের সদস্যদের মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে শুক্রবার গণমিছিল ও সমাবেশ করেছে রাজধানীর মিরপুর ডিওএইচএসে বসবাসকারী মানুষেরা। বিকেল পাঁচটার দিকে এই মিছিল বের হয়ে মিরপুর ডিওএইচএসের পুরো এলাকা প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন বাসা থেকে বিপুলসংখ্যক বাসিন্দা বের হয়ে মিছিলে যোগ দেন। 

পরে ডিওএইচএসের কালচারাল সেন্টারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় কয়েকজন সাবেক উচ্চপদস্থ সেনাসদস্য চলমান আন্দোলনকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন। মিছিলকারীদের ব্যানারে লেখা ছিল, ‘চলমান পরিস্থিতিতে অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, জেসিও ও অন্যান্য সকল পদবির আহ্বান’।

মিছিলে হত্যার বিচার চেয়ে নানা ধরনের স্লোগান দেওয়া হয়। স্লোগানের মধ্যে রয়েছে ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘আমরা কে আমরা কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’; ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ইত্যাদি।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও ‘হেলমেট বাহিনী’ শিক্ষার্থীদের খুঁজতে মিরপুর ডিওএইচএসে হামলা করেছিল। সমাবেশে এ ঘটনারও প্রতিবাদ করা হয়।

উল্লেখ্য, মিরপুর ডিওএইচএসে মূলত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা বসবাস করেন। 

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit