শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

যুক্তরাজ্যে পুলিশের ওপর হামলা, গাড়িতে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাউথপোর্টে ছুরিকাঘাতের ঘটনায় দেশটির সুন্দারল্যান্ড এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা পুলিশের একটি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। 

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। 

নর্থামব্রিয়া পুলিশ জানিয়েছে, চিকিৎসাধীন তিনজনের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। 

বিক্ষোভকারীরা পুলিশের ওপর বিয়ারের বোতল এবং পাথর ছুড়েছে। এছাড়া শহরের অন্যান্য এলাকাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভ হয়। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। 

নর্থামব্রিয়া পুলিশের সিএচ সুপার হেলেনা ব্যারণ বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। যা ছিল অত্যন্ত শোচনীয়। 

তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের মধ্যে প্রবেশ করে যারা অপরাধমূলক কার্যক্রম চালিয়েছে তাদের চিহ্নিত করতে পূর্ণ তদন্ত চালান হবে। 

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার জানিয়েছেন, যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং সহিংসমূলক কাজ করেছে তাদের চরম মূল্য দিতে হবে। 

গত সোমবার যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে শিশুদের নাচের ওয়ার্কশপে ছুরি নিয়ে হামলায় দুই শিশু নিহত হওয়ার পরই বুধবার রাত থেকে বিক্ষোভ শুরু হয়।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit