শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ইসরাইলি আগ্রাসনে গাজায় আরও ৩৫ ফিলিস্তিনির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় ইসরাইলি যুদ্ধের ৩০০তম দিন ছিল গতকাল। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির তীব্র সমালোচনার পরও যুদ্ধের ভয়াবহতা কমেনি।  

শুক্রবার গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দখলদার ইসরাইলের আগ্রাসনে আরো ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলি বাহিনীর গত ২৪ ঘণ্টার বোমা হামলায় নিহত ও আহত হয়েছেন তারা। তবে হতাহতের সংখ্যা আরও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছেন। চাপা পড়েছেন তাদেরকে গণনার মধ্যে ধরা হয়নি।’

হামাস ও ইসরাইল, দুই পক্ষই যুদ্ধবিরতি নিয়ে বেশ কয়েকবার আলোচনার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত স্থায়ী কোনো সমাধান আসেনি।  

এরমধ্যে ইসরাইলি গুপ্ত হামলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। এমন আবহে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বেড়েছে আগের যে কোনো তুলনায় বেশি।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে সীমান্তে পেরিয়ে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  

ওই হামলায় ১২০০ ইসরাইলি নাগরিক প্রাণ হারান।  সে সময় ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়।  ওই হামলার পরপরই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরাইল।  

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত প্রায় ১০ মাসের অভিযানে গাজায় মোট নিহত হয়েছে ৩৯ হাজার ৪৮০ জন ফিলিস্তিনি।  এছাড়া আহত হয়েছেন অন্তত আরও ৯১ হাজার ১২৮ জন।

জাতিসংঘ বলছে, গাজা উপত্যকার প্রায় দুই-তৃতীয়াংশ ভবন ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit