শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

অলিম্পিকের সেমিতে মরক্কো

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের পর এবার অলিম্পিকেও বড় চমক দেখিয়েছে মরোক্কো। এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো নক আউট ম্যাচ খেলতে নেমে রেকর্ড গড়েছে দলটি। যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে মরক্কো।

গতকাল শুক্রবার কোয়ার্টার-ফাইনালে ক্লাব পিএসজির স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়েছে মরক্কো।

প্রথমার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল পেয়ে এগিয়ে যায় মরক্কো। সুফিয়ান রাহিমির ২৯তম মিনিটের পেনাল্টি গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন ইলিয়াস আখোম্যাস, আশরাফ হাকিমি ও এল মেহেদি।

এদিন ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মরক্কোর। অন্যদিকে যুক্তরাষ্ট্রের খেলা ছিল ছন্নছাড়া। প্রতিপক্ষকে চাপে রাখার মতো তেমন কিছুই করতে পারেনি তারা। উল্টো ম্যাচের ২৮ মিনিটেই বক্সের ভেতর ফাউল করে মরক্কোকে পেনাল্টি উপহার দিয়ে বসেন নাথান হারিয়েল। স্পট কিকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন রাহিমি।

বিরতির পর যুক্তরাষ্ট্রকে আরও চেপে ধরে তারা। ৫১তম মিনিটে তারা আদায় করে নেয় নিজেদের দ্বিতীয় গোলটি। আবদে ইজালযুলির পাস থেকে গোল করে মরক্কোকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আমোমাখ। ৭০তম মিনিটে গোল করে লিড আরও বাড়ান হাকিমি। এরপর ৯০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বড় জয় নিশ্চিত করেন মাওহোব।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit