শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

ভারতকে নিয়ে মাইন্ড গেম খেলছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াইয়ের সঙ্গে এই কথাটা বেশ খাটে। ভারত-পাকিস্তান মানেই হাড্ডাহাড্ডি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক লড়াই। যেই লড়াই দেখতে বছরব্যাপী মুখিয়ে থাকেন বিশ্বের কোটি ক্রিকেটপ্রেমীরা। এবার ফের জমে উঠেছে ভারত-পাকিস্তান লড়াই। তবে এবার লড়াইটা ২২ গজের ক্রিকেটে নয়, বরং আলোচনার টেবিলে। সেখানে ভারতকে পাকিস্তানের মাটিতে আনতে অভিনব কৌশল অবলম্বন করছে পাকিস্তান। খেলছে মাইন্ড গেম।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে কেন্দ্র করে সম্প্রতি বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দুই দেশের ক্রিকেট আলোচনায়। এদিকে নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে বদ্ধপরিকর পাকিস্তান। অন্যদিকে ভারত বলছে, পাকিস্তানের মাটিতে পা রাখবে না তারা। তাদের ম্যাচগুলো আয়োজন করতে হবে শ্রীলংকা কিংবা আবর আমিরাতের মাটিতে, যা কোনোভাবেই হতে দিতে চায় না পাকিস্তান।

আর এ জন্য আইসিসিকে নিজেদের অবস্থান জানিয়েছেন তারা। ভারতকে একটি নির্দিষ্ট ভেন্যুতে সব ম্যাচ খেলার সুবিধা দেওয়াসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করছে পাকিস্তান। এর পরও কেন ভারত পাকিস্তানে আসবে না তার সমাধান করতে আইসিসির ওপর দায় চাপিয়েছে দেশটি। ভারতকে বুঝিয়ে পাকিস্তানের মাটিতে আনার কথা বলছে পিসিবি।

সেই সঙ্গে ভারত ইস্যুতে নিজেদের বোর্ডকর্তাদের এক অভিনব কৌশল অবলম্বন করতে বলছেন পিসিবিপ্রধান মহসিন নকভি। বোর্ডকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি জানিয়েছেন, তারা যেন ভারতের চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে কোনো ধরনের মন্তব্য না করে। আর এই মাইন্ড গেম খেলার কারণ, ভারত যেন কোনোভাবেই আরও কঠিন হয়ে না যায়। 

এ বিষয়ে পিসিবির এক সূত্র পিটিআইকে বলেছে, ‘কিছুদিন ধরে নকভি কিংবা অন্য কোনো বোর্ডকর্তা ভারতের পাকিস্তানে দল পাঠানো বা না পাঠানো নিয়ে কোনো কথা বলছে না। পিসিবি খসড়া সূচি ও অন্যান্য নথিপত্র আইসিসির কাছে পাঠিয়েছে, এর মধ্যে নিরাপত্তাজনিত পরিকল্পনাও আছে। এখন ভারতকে রাজি করানোর দায়িত্ব আইসিসির।’

আরেকটি সূত্র বলেছে, ‘এটা স্পষ্ট— ভারত আবারও দল পাকিস্তানে না পাঠালে কী করা হবে, পিসিবি কী করতে চায়, তা জানতে চাইছে না। কিন্তু সরকারের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে একটা কৌশল ঠিক করা হয়েছে।’

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit