শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা ৪৫ সেকেন্ডের পর এবার ৫ মিনিটের ভিডিও ভাইরাল, ফের আলোচনায় পাভেল

বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশু নিহত: ইউনিসেফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ৩২ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। শুক্রবার (২ আগস্ট) ইউনিসেফ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘ইউনিসেফ নিশ্চিত করেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় জুলাই মাসে কমপক্ষে ৩২ জন শিশু নিহত হয়েছে। আরও অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। এ এক ভয়াবহ ক্ষতি। ইউনিসেফ সকল ধরনের সহিংসতার প্রতি নিন্দা জানায়। ইউনিসেফের পক্ষ থেকে আমি, শোকাহত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইউনিসেফ শিশুদের যেকোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানিয়েছে। এর অর্থ হল শিশুদেরকে নিছক কোনো জায়গায় তাদের উপস্থিতির ভিত্তিতে বা তাদের ব্যাকগ্রাউন্ড, ধর্ম, বা তাদের পরিবারের সদস্যদের কার্যকলাপ বা বিশ্বাসের কারণে গ্রেপ্তার বা আটক করা যাবে না। শিশু ও তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তারা আওয়াজ তোলার সময় তাদের সুরক্ষিত রাখা উচিত। ’

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৪,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit