শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

১ আগস্ট: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৯৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজ ১ আগস্ট ২০২৪ (বৃহস্পতিবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৭২: ব্রিটিশ বিচারব্যবস্থা চালু।
১৬৯৮: ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগর পত্তন করেন।
১৭৭৩: ব্রিটিশ পার্লামেন্ট উপমহাদেশে শাসন সংস্কারের উদ্দেশ্যে ‘রেগুলেটিং অ্যাক্ট’ আইন বিধিবদ্ধ করে।
১৭৭৪: ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।
১৭৭৪: স্যার জোসেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।
১৮৩৪: ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল।
১৮৬১: দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থায়নে ও মনোমোহন ঘোষের সম্পাদনায় পাক্ষিক ‘ইন্ডিয়া মিরর’ প্রকাশিত।
১৮৯৪: প্রথম চীন-জাপান যুদ্ধ শুরু হয় কোরিয়া নিয়ে।
১৯১৪: জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ শুরু।
১৯৬০: আফ্রিকার দেশ বেনিন ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৬৪: বেলজিয়ান কঙ্গোর নাম পরিবর্তন হয়ে রিপাবলিক অব কঙ্গো হয়।
১৯৭১: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্কে ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত।
১৯৭৫: ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা ও আলবেনিয়া ছাড়া অন্য ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সম্মেলন শুরু।

জন্ম
১৮৮১: বাঙালি শিল্পসমালোচক ও অধ্যাপক অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়।
১৮৮৫: নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি।
১৮৯৫: বাংলায় বিজ্ঞানচর্চার পথিকৃৎ স্বভাববিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্য।
১৯১৯: মির্জা নূরুল হুদা, তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯১৯: পাঞ্জাবি কথাশিল্পী অমৃতা প্রীতম।
১৯২৪: ফ্রাঙ্ক ওরেল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ও জ্যামাইকান সিনেটর।
১৯৩২: ভারতের জনপ্রিয় চিত্রনায়িকা মিনা কুমারী।
১৯৩৫: জিওফ পুলার, ইংরেজ ক্রিকেটার।
১৯৩৮: বীর-উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার নাজমুল হক।
১৯৪২: বাংলাদেশের প্রখ্যাত ছাত্রনেতা, মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক।
১৯৫৫: ভারতের ক্রিকেটার অরুণলাল।
১৯৬২: বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক আবু সাইয়ীদ।
১৯৬৩: মেক্সিকান-মার্কিন অভিনেতা দেমিয়ান বিচির।
১৯৬৫: স্যাম মেন্ডেজ, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র পরিচালক।
১৯৯৭: বাংলাদেশি প্রমিলা ক্রিকেট খেলোয়াড় নিগার সুলতানা।

মৃত্যু
১৮৪৬: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
১৯৭৭: কৌতুকাভিনেতা জহর রায়।
১৯৮২: সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দী।
১৯৮৭: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী।
১৯৯৯: অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নীরদচন্দ্র চৌধুরী।
২০০৫: সৌদি আরবের বাদশাহ ফাহাদ।
২০১৪: সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য।
২০২০: উইলফোর্ড ব্রিমলি, আমেরিকান অভিনেতা এবং গায়ক।
২০২১: আবদাল কাদির আস-সুফি, স্কটিশ ইসলামী পন্ডিত এবং লেখক। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit