শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

শাশুড়ির সঙ্গে আলিয়ার সমীকরণ কেমন, জানালেন রণবীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : শক্তিমান অভিনেতা ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুরের সঙ্গে পরিচালক মহেশ ভাটকন্যা আলিয়া ভাটের দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পেয়েছে ২০২২ সালে। সেই থেকে ‘রণলিয়া’ জুটিকে ঘিরে রয়েছে ফটোসাংবাদিকরা। বিয়ের বছর ২০২২ সালেই তাদের কন্যাসন্তান রাহা কাপুরের জন্ম হয়েছে। এ মুহূর্তে স্ত্রী ও কন্যাকে নিয়ে সংসারজীবন সামলাচ্ছেন রণবীর কাপুর। 

বিয়ের আগে রণবীর ও আলিয়ার বয়সের ফারাকও এক বিশেষ আলোচনার বিষয় ছিল। দুজনের বয়সের ব্যবধান ১১ বছর। তবে আপাতত তারা দুজনেই বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’। উল্লেখ্য, ২০১৮ সাল। তখনই আলিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি হয় রণবীর কাপুরের। ২০২০ সালেই বিয়ে সেরে ফেলতে চেয়েছিলেন তারা। কিন্তু কোভিড মহামারি আর ঋষি কাপুরের মৃত্যু— একের পর এক ঘটনার জেরে পিছিয়ে যায় বিয়ে। যদিও কাপুর পরিবারের ভালোমন্দ সব ব্যাপারে সব সময় পাশে ছিলেন আলিয়া। অবশেষে ২০২২ সালের এপ্রিল মাসে মুম্বাইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে অনাড়ম্বরভাবে বিয়ে সারেন তারা। বিয়ের আগে প্রায় পাঁচ বছর ধরে কাপুর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তার। তাই মায়ের সঙ্গে আলিয়া খুব সহজভাবেই মিশে গেছেন। 

বিনোদন অঙ্গনে পরিচিত মায়ের বাধ্য ছেলে রণবীর কাপুর। এমন কানাঘুষাও শোনা গেছে, অতীতে নিজের প্রেমিকা নির্বাচনের ক্ষেত্রেও নাকি মায়ের কথাই শুনে চলতেন রণবীর। তবে আলিয়ার ক্ষেত্রে পরিস্থিতিটা কেমন, শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে কেমন সম্পর্ক বৌমা আলিয়ার সে কথাই ফাঁস করলেন রণবীর কাপুর। তিনি বলেন, আমার মা ও আলিয়ার সম্পর্কটা খুব সহজ। সঠিক সময় সবটা হয়ে গেছে। ওরা একে অপরের সঙ্গে খুব সৎভাবে মেশেন। আমি যতটা না খোলামেলাভাবে মিশি মায়ের সঙ্গে, আলিয়া তার থেকে অনেক এগিয়ে। আমার জীবনে আমার মা, স্ত্রী, দিদি ও মেয়ে রাহা অসাধারণ সব নারীর মধ্যে আবর্তিত। 

তথ্যসূত্র: আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit