সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ম্যাককিউন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ২৩ বছর বয়সী নারী সাঁতারু কাইলি ম্যাককুইন। প্যারিস অলিম্পিকের মঞ্চে এবার গড়লেন বিরল এক কীর্তি। যেকোনো অলিম্পিক আসরেই নিজের রেকর্ড নিজেই ভাঙার রেকর্ড খুব বেশি নেই। এবার সে তালিকায় নাম লেখালেন এই তরুণী।

মঙ্গলবার বিশ্ব রেকর্ডধারী রেগান স্মিথেকে নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক দ্বৈরথে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন ম্যাককিউন। এই নিয়ে অলিম্পিকে পরপর দুটি স্বর্ণ জেতার কীর্তি গড়লেন তিনি।

পদক জেতার পর তিনি স্মরণ করেছেন তার প্রয়াত বাবাকে। তিনি বলেন, ‘আমার একটি সুপার পাওয়ার আছে এবং সেটি হলেন আমার বাবা। আমি বিশ্বাস করি আজ রাতে তিনি আমার সাথে ছিলেন।’

এর আগে ২০২৩ সালের বিশ্বকাপেও ম্যাককিউন ৫৭.৩৩ সেকেন্ডের নতুন একটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন। গত জুন মাসে এই রেকর্ডটি ভেঙ্গেছিলেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ। ইউএস অলিম্পিক ট্রায়ালে ৫৭.১৩ সেকেন্ডের নতুন বিশ্ব রেকর্ড করেন তিনি। যদিও গত রাতের ফাইনালে স্মিথ রুপা জিতেছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit