শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রদান 

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৭৪ Time View
মো:  সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলায় উদ্বৃত্ত মাছ উৎপাদনের পরিমাণ ২৬ হাজার ৩৬৬ মেটিক টন নওগাঁ প্রতিনিধি :নওগাঁ জেলায় ৪৪ হাজার ৭০৬ দশমিক ০৫ হেক্টর আয়তন বিশিস্ট জলাশয়ে  বছরে মোট মাছ উৎপাদিত হয় ৯১ হাজার ৫৭৬ দশমিক ৯৬ মেট্রিকটন। মোট ২৭ লক্ষ ৮৪ হাজার ৫৯৮ জন লোকের জন্য এ জেলায় মাছের বার্ষিক চাহিদা ৬৫ হাজার ২১০ মেট্রিক টন। জেলায় উদ্বৃত্ত মাছের উৎপাদন ২৬ হাজার ৩৬৬ দশমিক ৯৯ মেট্রিক টন। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য অধিদপ্তর এই তথ্য প্রদান করেছে। 
ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ“ এই প্রতিপাদ্য বিষয়ে নওগাঁয় র‌্যালী, মাছের পোনা অবমুক্ত এবং সফল মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সন্মাননা প্রদানের মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর যৌথভাবে আয়োজিত কর্মসূচীর মধ্যে বুধবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ়্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত এক পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।  
পরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক গোলাম মওলার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় লোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু তালেব, সদর উপজেলা পরিষদ য়ারম্যান মাহবুবুল হক কমল, উপজেলা নিবার্হী অফিসার এস এস রবিন শীষ, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ বায়েজিদ আলম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্তর সিদ্দিক।

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit