রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দেশে পৌঁছেছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া অবহেলিত ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়ন ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ঘন্টাব্যাপি মানববন্ধন॥ এমরান আহমদ চৌধুরী এমপি’র কাছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির ৯ দফা দাবি জানিয়ে স্মারকলিপি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে ত্রিপুরা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফিরে আসা’র উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত ডোমারে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর ইরানের চীনবিষয়ক বিশেষ প্রতিনিধি হলেন গালিবাফ

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে স্বাগতিক ফ্রান্স

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : মরক্কোর কাছে প্রথম ম্যাচে সেই নাটকীয় হারের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারল না আর্জেন্টিনা। টানা দুই ম্যাচ জিতে কোয়ার্টার নিশ্চিত করেছে রানার্সআপ হিসেবে। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে স্বাগতিক ফ্রান্সকে পেয়েছে আলবিসেলেস্তেরা।

গত মঙ্গলবার (৩০ জুলাই) প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরাককেও হারিয়েছে তারা।

এদিকে ‘এ’ গ্রুপে প্রথম দুই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ও গিনির বিপক্ষে জিতে শীর্ষে ছিল ফ্রান্স। নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয় স্বাগতিকরা। ফলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে পেয়েছে তারা।

অন্যদিকে আর্জেন্টিনার গ্রুপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো কোয়ার্টারে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে যুক্তরাষ্ট্রকে। এছাড়া স্পেন, প্যারাগুয়ে, মিশর ও জাপানও শেষ আট নিশ্চিত করেছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit