সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

জামায়াতের ভুমিকা এখনো দেশদ্রোহিতামূলক- গৃহায়ণ মন্ত্রী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১০৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভুমিকা ছিলো দেশদ্রোহিতামূলক। ওই ভুমিকা থেকে তারা এখনো সরে আসেনি। তাদের ভুমিকা এখনো দেশদ্রোহিতামূলক। তাই তাদের নিষিদ্ধ করার যে প্রচেষ্টা সে যথার্থ। জামায়াত একমাত্র দল যে দল থেকে সবচেয়ে বেশি যুদ্ধাপরাধীর সাজা হয়েছে।’

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বের হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোকতাদির চৌধুরী আরো বলেন, ‘ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতেই পারে। যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চায় তারা করতে পারে। কিন্তু যারা সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করে সেগুলোকে বন্ধ করা কথা উঠেছে।’

এদিকে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্য চাষীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোকতাদির চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘সামুদ্রিক মাছ আহরণে আমাদের দেশ এখনো পিছিয়ে আছে। সমুদ্রে মৎস্য আহরণে মোটা অংকের অর্থ বিনিয়োগ করতে হয়। কিন্তু আমাদের জেলেদের সেই সক্ষমতা নেই। মোটা অংকের অর্থ বিনিয়োগে সক্ষম করে জেলেদেরকে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে।’

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, পৌর মেয়র নায়ার কবির, সিভিল সার্জন মো. বেলায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু। পরে মন্ত্রী কুরুলিয়া খালে মাছের পোনা অবমুক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit