শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম

হঠাৎ করে ডলারের বাজারে অস্থিরতা, কারণ কী?

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৩১ জুলাই) খোলাবাজারে ডলারের দাম পর্যবেক্ষণ করে দেখা যায়, ডলার প্রতি বিক্রি হচ্ছে ১২৫ টাকা করে।

অথচ ক’দিন আগে ডলারের দাম ছিল ১১৮-১১৯ টাকা। হঠাৎ করে ডলারের দাম কেন কমে গেল এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে গুলশানের মানি এক্সচেঞ্জের কর্তাব্যক্তিরা জানান, খোলাবাজার যতটা না ব্যাংকের ওপর নির্ভরশীল, তার থেকেও বেশি হাতে করে যারা ডলার আনে তাদের ওপর নির্ভরশীল।

কিন্তু গত কয়েকদিনের অস্থিরতায় দেশে যারা আসছেন তারা হাতে ডলার রাখছেন না। এতে করে খোলাবাজারে ডলার সংকট দেখা দিয়েছে। যার প্রভাবে রাতারাতি দাম বেড়ে গেছে। এদিকে মানি এক্সচেঞ্জে ডলার কিনতে আসা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাংকে যদি পর্যাপ্ত ডলার থাকে তাহলে তারা কেন বিক্রি করতে পারছেন না।  আমি লবিং কাজে লাগিয়েও ব্যাংক থেকে ডলার কিনতে পারিনি। শেষমেশ খোলাবাজারের দ্বারস্থ হতে হয়েছে। এর মানে কী ব্যাংকে এখন ডলার নেই?

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit