শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম

৪৭তম বিসিএসের সার্কুলারের সময় জানা গেল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে যথাসময়ে বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এরই মধ্যে ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষাসহ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিভিন্ন পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

তবে ৪৭তম বিসিএসের সার্কুলারে কোনোরকম পরিবর্তন হবে না বলে জানিয়েছে সংস্থাটি। শিডিউল অনুযায়ী নভেম্বর মাসের মধ্যেই হবে এ সার্কুলার। বুধবার পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোটা আন্দোলন ও দেশের চলমান পরিস্থিতির কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হলেও ৪৭তম বিসিএসের প্রজ্ঞাপন যথাসময়ে ৩০ নভেম্বরের মধ্যেই হবে। এই বিসিএস যাতে নির্বিঘ্নে দেওয়া যায়, সেজন্যই এবার আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

পিএসসির চেয়ারম্যান বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জবাব পাওয়ার পরপরই এ বিষয়ে কাজ শুরু হবে। তারা দ্রুতই পদ পাঠালে আমরা তা যাচাই করে যথাসময়ে এই বিসিএসের প্রজ্ঞাপন দেব। সময় অনুযায়ীই প্রজ্ঞাপন দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit