শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম

ব্যাংকিং, বিদ্যুৎ-জ্বালানিসহ চার খাতে সাইবার হামলার আশঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : তৈরি পোশাকসহ রফতানিমুখী প্রতিষ্ঠান, টেলিকম, ব্যাংকিং, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাইবার হামলার আশঙ্কায় রয়েছে সরকার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সাইবার নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিভিন্ন রাষ্ট্রের মদদে দেশে সাইবার হামলার অপচেষ্টা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ জ্বালানি, টেলিকম, ব্যাংক ও তৈরি পোশাকসহ রফতানিমুখী প্রতিষ্ঠানে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে আছে।

প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিকিউরিটি অডিট করার পরামর্শ দিয়ে পলক বলেন, ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়াচ্ছে। লাইসেন্সবিহীন পাইরেটেড সফওয়্যার ব্যবহার না করতে প্রতিষ্ঠানগুলোকে সর্তক করা হয়েছে। কোন প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে তা আইসিটি বিভাগকে জানাতে হবে।

আগামীকালের মধ্যে ফেসবুক, টিকটকের ব্যাখ্যার ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম চালুর সিদ্ধান্ত বলে জানান প্রতিমন্ত্রী। বৈঠকে ৩৫টি কেপিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমান সাইবার নিরাপত্তা অবস্থা পর্যালোচনা শেষে পরিস্থিতি তুলে ধরেন পলক।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit