শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম

ইরানে হানিয়ার মৃত্যু নিয়ে তেহরানের হুংকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসমাইল হানিয়ার রক্ত বৃথা যাবে না।তিনি আরও বলেছেন, তেহরানে হানিয়ার মৃত্যু ইরান, ফিলিস্তিন ও প্রতিরোধী সংগঠনগুলোর মধ্যকার গভীর এবং অটুট বন্ধনকে আরও শক্তিশালী করবে।

ইরানের রাজধানী তেহরানে হত্যার শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার (৩১ জুলাই) এক বিবৃতিতে হানিয়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে হামাস।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন, সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হন।
এতে আরও বলা হয়, মঙ্গলবার (৩০ জুলাই) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে হামাস। তাতে বলা হয়, তেহরানে নিজ আবাসস্থলে ‘বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে’ নিহত হয়েছেন ইসমাইল হানিয়া।
এদিকে, হানিয়াকে কীভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ড বলছে, ঘটনার তদন্ত চলছে। অন্যদিকে, এ হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করা হলেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দেশটি। সিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘তারা হনিয়ার মৃত্যুর বিষয়ে বিদেশি গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না।’এছাড়াও, হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসমাইল হানিয়ার কাপুরুষোচিত হত্যাকাণ্ড শাস্তির বাইরে যাবে না। অবশ্যই এর জবাব দেয়া হবে।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit