শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম

এনজো ফার্নান্দেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না চেলসি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : বর্ণবাদী আচরণের দায়ে অভিযুক্ত এনজো ফার্নান্দেজের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেবে না চেলসি। এ ব্যাপারে কোচ এনজো মারেসকা জানিয়েছেন, সব খেলোয়াড় এনজোকে মেনে নিয়েছেন। যে কারণে সব সমস্যা মিটে গেছে। 

এর আগে নিজের কৃতকর্মের জন্য চেলসির কাছে বেশ কয়েকবার ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো।

গত ১৪ জুলাই কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয় উদযাপনের সময় টিমবাসে সতীর্থদের নিয়ে গান করছিলেন এনজো ফার্নান্দেজ। সেই ভিডিও তিনি ইনস্টাগ্রামেও পোস্ট করেন। গানের ছলে আর্জেন্টাইন এই তারকা ফ্রান্সের কৃষ্ণাঙ্গ ফুটবলারদের উদ্দেশে বর্ণবাদী আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছিল।

এনজোর বিরুদ্ধে অভিযোগ তুলে পাল্টা একটি ভিডিও পোস্ট করেন চেলসিতে তার সতীর্থ ওয়েসলি ফোফানা। সেখানে এনজোর এই কাজকে কুণ্ঠাহীন বর্ণবাদী বলে উল্লেখ করেন তিনি। পরে ঘটনাটি নিয়ে তদন্তের কথা জানায় চেলসি কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, দলীয় শৃঙ্খলা ফেরাতে তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল চেলসি। এখন সেগুলো শেষ হয়েছে। এনজোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

চেলসি কোচ মারেকসা বলেন, আমরা সবাই খুব আরামদায়ক এবং ভালো বোধ করছি। এনজো ফার্নান্দেজ ফিরে এসেছে। সে আমাদের সঙ্গে কথা বলেছে। বিষয়টি স্পষ্ট করেছে যে, তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি এনজো এবং অন্য কয়েকজন খেলোয়াড় নিয়ে বৈঠক হয়েছিল। পরিস্থিতি পরিষ্কার করার জন্য ওয়েস (ওয়েসলি) সেখানে ছিল। এর পিছনে কোনো রহস্য নেই। আমরা সবাই ভুল করি এবং মাঝে মাঝে ক্ষমা চাইতে হয়। এনজো চার বা পাঁচবার ক্ষমা চেয়েছিল। ছেলেরা ইতিমধ্যে এটা গ্রহণ করেছে।

গতকালের বৈঠক এবং গত রাতের পর থেকে সবকিছু আগের মতোই ছিল। তারা সবাই একসঙ্গে ছিল। কথা বলা এবং হাসছিল মিলিয়ে একটি স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছিল। আমি যা আশা করেছিলাম ঠিক তাই ছিল। কারণ, আমি জানি কোনো খারাপ উদ্দেশ্য নেই এবং তারা সবাই ভালো মানুষ।

বর্তমানে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছে চেলসি। গতকাল দলের সঙ্গে যোগ দিতে সেখানে গিয়েছেন এনজোও। এরপর বিষয়টি নিয়ে সতীর্থদের মিমাংসায় বসেন আর্জেন্টিনার ২৩ বছর বয়সী এই তারকা।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৪/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit