মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

ডিএমপিতে আরও ২১ মামলা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় স্থাপনায় ভাংচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১টি মামলা হয়েছে। এসব মামলায় আরও ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

২৬৪টি মামলার ভেতরে ৫৩টি হত্যা মামলা। কয়েকটি মামলায় নিহতের পরিবার বাদী হয়েছে এবং কয়েকটিতে রাষ্ট্রের পক্ষে পুলিশ বাদী হয়েছে বলেও জানান তিনি। বিপ্লব কুমার সরকার বলেন, রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এসব তথ্য আমরা যাচাই-বাছাই করে ক্রসচেক দিয়ে দেখছি। সেগুলোর ভিত্তিতে আমাদের ব্লকরেডসহ টার্গেটবেইজ বিভিন্ন অভিযান পরিচালনা করছি। 

তবে আদালত সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় নতুন করে ডিএমপিতে আরও ৫টি মামলা হয়েছে। এতে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৭০টিতে। এসব মামলায় নতুন করে গ্রেফতার হয়েছে ১৪১ জন। ফলে মোট গ্রেফতার আসামির সংখ্যা দাঁড়িয়েছে ২৮৯১ জন।

র‌্যাবের অভিযানে সারা দেশে গ্রেফতার ৩৫৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত (মঙ্গলবার সকাল) সারা দেশে মোট ৩৫৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান যুগান্তরকে জানান, সাম্প্রতিক সময়ে নাশকতার অভিযোগে অদ্যাবধি ঢাকায় এখন পর্যন্ত ৩৫৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।  

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit