রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

সিন নদীতে ব্যাপক দূষণ, ট্রায়াথলন ইভেন্ট স্থগিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : সিন নদীতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। এই নদীর পানি একেবারে দূষণমুক্ত, তা প্রমাণে প্যারিসের মেয়র নিজেই পানিতে নেমে পড়েছিলেন। কিন্তু এত কিছুর পরও সিন নদীকে দূষণমুক্ত প্রমাণ করা গেল না। দূষণের কারণে সিন নদীতে অনুষ্ঠিতব্য অলিম্পিকের ট্রায়াথলন ইভেন্ট স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ট্রায়াথলনের সুইমিংয়ের প্রথম ইভেন্ট ছিল। কিন্তু আগের দুই দিনের টানা বৃষ্টিতে শহরের অতিরিক্ত পানি জমা হয় সিন নদীতে। যার ফলে ব্যাকটেরিয়ার পরিমাণও অনেক বেড়ে গেছে।

পরীক্ষা করে দেখা গেছে, উচ্চমাত্রায় ব্যাকটেরিয়া থাকায় সুইমিং আয়োজনের জন্য একেবারেই নিরাপদ নয় সিন। এ কারণে আপাতত ট্রায়াথলনে পুরুষদের সুইমিং স্থগিত করে দেওয়া হয়েছে। ট্রায়াথলনের সুইমিং পর্বটি বুধবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পরিস্থিতির উন্নতি না হলে যদি বুধবারও এই ইভেন্ট আয়োজন সম্ভব না হয়, সেক্ষেত্রে ট্রায়াথলনের সুইমিং ইভেন্টই বাতিল হয়ে যেতে পারে। ট্রায়াথলনে সুইমিংয়ের সঙ্গে রানিং ও সাইক্লিং থাকে। সিন নদীর দূষণের কারণে সুইমিং আয়োজন সম্ভব না হলে বাকি দুটি খেলা দিয়েই ফলাফল নির্ধারিত হবে।

তথ্যসূত্র: গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit