মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাহরুখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখের সময়টা ভালো যাচ্ছে না। বিপদ যেন তার পিছু লেগেই আছে। সম্প্রতি আইপিএল চলাকালে মারাত্মক গরমে তার ‘হিট স্ট্রোক’ হয়েছিল। চিকিৎসা নিয়ে কিছুদিন বিশ্রামের পর কাজেও ফিরেছিলেন। আবারও তাকে নিয়ে মন খারাপের খবর শোনা গেল।

আজ (৩০ জুলাই) মঙ্গলবার চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছেন শাহরুখ। বিগত কয়েকদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন কিং খান। তিনি অনন্ত-রাধিকার বিয়ের সময়ও চোখের সমস্যায় আক্রান্ত ছিলেন। একটি সূত্রে জানা গেছে, তিনি সে সময় মুম্বাইয়ে চোখের চিকিৎসা নিয়েছেন। তবে তাতে পুরোপুরি সমস্যা কেটে যায়নি।

আবারও তার বাম চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। এর চিকিৎসা নিতে তিনি আমেরিকায় যাচ্ছেন। শাহরুখ খান অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিতকায় অংশ নিয়েছেন। সম্প্রতি ফারাহ খানের মায়ের শেষকৃত্যেও উপস্থিত ছিলেন তিনি। তবে সব সময়ই শাহরুখকে চোখে রোদচশমা অবস্থায় দেখা গেছে।

গত বছর শাহরুখ খান ‘পাঠান’ ও ‘জওয়ান’র মতো অ্যাকশনধর্মী সিনেমা উপহার দিয়েছেন। সে বছর তার ‘ডানকি’ সিনেমাটিও দর্শকরা লুফে নিয়েছিলেন। আবারও ‘কিং’ নামের একটি সিনেমায় অ্যাকশন নায়ক হিসেবে তাকে দেখা যাবে। এতে প্রথমবারের মতো তার সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা। এটি নির্মাণ করছেন নির্মাতা সুজয় ঘোষ। প্রযোজনা করছেন সিদ্ধার্থ আনন্দ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit