মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ জরুরি সতর্কবার্তা দিলো পুলিশ সদর দফতর বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড় মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার ৬ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যা ও ২৪০ মানবাধিকার লঙ্ঘন; পাহাড়ে সশস্ত্র তৎপরতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ ডোমারে শিক্ষক হুমায়ুন কবিরের পিতা নিজাম উদ্দিনের জানাজা সম্পন্ন লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ ও ছিনতাই মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ

কিম কন্যাই কি উত্তর কোরিয়ায় পরবর্তী উত্তরসূরি?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বুকে বিচ্ছিন্ন এক রাষ্ট্র উত্তর কোরিয়া। উত্তরাধিকার সূত্রে দেশটির শাসনভার কিম পরিবারের হাতে। একচেটিয়াভাবে উত্তর কোরিয়াকে দীর্ঘদিন ধরে শাসন করে যাচ্ছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। 

কিন্তু তার মৃত্যুর পর পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রটির দায়িত্ব কার কাঁধে পড়বে-তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। বলা হচ্ছে, উত্তর কোরিয়ার পরবর্তী উত্তরসূরি হিসাবে নিজেকে প্রস্তুত করছেন কিমের কনিষ্ঠ কন্যা। সোমবার সিউলের গুপ্তচর সংস্থার দ্বারা দক্ষিণ কোরিয়ার সংসদ-সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। এএফপি। 

কিমের কন্যার নাম কিম জু অ্যা। ব্যক্তিগত বিষয়কে লোকচক্ষুর আড়ালে রাখা জু’র বয়স নিশ্চিত করা হয়নি। দেশটির উত্তরসূরি হিসাবে এখন থেকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাকে। বাবা কিমের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় জু’কে। 

ঘনিষ্ঠ সম্পর্কগুলোকে একান্ত গোপন রাখার পরও জু’কে প্রকাশ্যে আনায় চতুর্থ প্রজন্ম জু’কে উত্তরাধিকার বানানোর জল্পনাকে আরও উসকে দিচ্ছে। 

দক্ষিণ কোরিয়ার সংসদ-সদস্য লি সিওং-কুইউন বলেন, ‘পিয়ংইয়ং কিম জু অ্যাকে স্পষ্ট উত্তরাধিকারী হতে শেখাচ্ছে, বিষয়টি ইঙ্গিত করছে যে তিনি সম্ভবত উত্তরসূরি।’ ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে বিবৃতিতে এ কথা বলেন তিনি। 

তিনি আরও বলেছেন, কিমের শারীরিক অবস্থা এখন আর আগের মতো নেই। দিন দিন তার ওজন বেড়েই যাচ্ছে। কিমের ওজন প্রায় ১৪০ কেজি এবং তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অতিরিক্ত ধূমপানের কারণে তার উচ্চ রক্তচাপ এবং ডায়বেটিসের ঝুঁকিও রয়েছে। 

এমন পরিস্থিতিতে দেশটির উত্তরাধিকার হিসাবে জু’কে তৈরি করা হচ্ছে। এছাড়াও জু’কে তার বাবার সঙ্গে অধিকাংশ সময় সামরিক কার্যকলাপ ও মহড়া তদারকি করতে দেখা গেছে। ২০২২ সালে বিশ্বের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল কিম জু অ্যা’র। তাকে তখন একবার তার বাবার দ্বিতীয় সন্তান বলে মনে করা হয়েছিল। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit