সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার হয়রানির শিকার পুলিশ ভ্যান আটকে প্রতিবাদ জানানো মুম্বাইয়ের সেই মডেল নেপালের লিগে খেলবেন সাকিব কর্নেল (অব.) অলির সমালোচনা করে যা বললেন রাশেদ খান ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, তালিকা প্রকাশ সালিশে নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে কিল-ঘুসিতে দাদা নিহত স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ধলিয়া খালের নিচ থেকে মাটি উত্তোলনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা। আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার

এক সপ্তাহের প্রচারণায় কামালার তহবিলে ২০ কোটি ডলার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার ( ২৯ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। কামালা হ্যারিসের প্রচার দলের উপব্যবস্থাপক রব প্ল্যাহার্টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন,আমরা এক সপ্তাহ ধরে প্রচারণা শুরু করেছি। এর মধ্যে কামালা হ্যারিস ২০ কোটি ডলার তুলে ফেলেছেন। দাতাদের ৬৬ শতাংশই নতুন। এছাড়া নতুন করে ১ লাখ ৭০ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত হয়েছেন কামালার শিবিরে।

দলীয় চাপে নভেম্বরের নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়ে কামালাকে সমর্থন দেন বাইডেন। কামালা হ্যারিসের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তা মোটামুটি নিশ্চিত। হ্যারিস ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে বেশিরভাগ প্রতিনিধির সমর্থনও পেয়েছেন।

রোববার (২৮ জুলাই) মার্কিন গণমাধ্যম এমএসএনবিসিকে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জেইম হ্যারিসন জানান, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসই হচ্ছেন সম্ভাব্য মনোনীত প্রার্থী। এ বিষয়ে ১ আগস্ট আনুষ্ঠানিক ভোট হবে। এদিকে গত জরিপগুলো থেকে দেখা গেছে বাইডেনের বিতর্কে খারাপ ফলাফল করার পর নির্বাচনে প্রভাব বিস্তারকারী রাজ্যগুলোতে এগিয়ে ছিলেন ট্রাম্প। কিন্তু কামালা আসার পর এই দৃশ্য অনেকটাই বদলে গেছে। জরিপগুলোতে ট্রাম্প এবং কামালার মধ্যে ব্যবধান খুব কম দেখা গেছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit