সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার হয়রানির শিকার পুলিশ ভ্যান আটকে প্রতিবাদ জানানো মুম্বাইয়ের সেই মডেল নেপালের লিগে খেলবেন সাকিব কর্নেল (অব.) অলির সমালোচনা করে যা বললেন রাশেদ খান ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, তালিকা প্রকাশ সালিশে নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে কিল-ঘুসিতে দাদা নিহত স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ধলিয়া খালের নিচ থেকে মাটি উত্তোলনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা। আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের নিষিদ্ধ হওয়ার পর নতুন বিতর্কের জন্ম দিলেন নেইমার

ফেসবুকে খাওয়ার ছবি দেয়াকে হাইকোর্ট ‘মশকরা’ বললেও জানেন না হারুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৯ জুলাই) রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।  এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘এমন কিছু আমরা এখনো পাইনি। আদালত এমন কিছু বলেছে কিনা জানি না।’

রোববার (২৮ জুলাই) রাতে ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে খাবার খাইয়ে সেই ছবি ডিবি কর্মকর্তা হারুন তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম।’

পরে সোমবার হাইকোর্ট বলেন, ‘ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।’প্রসঙ্গত, গত শুক্রবার (২৬ জুলাই) নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রেডের ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে শনিবার (২৭ জুলাই) সারজিস, হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit